Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় এমপি ডা. ফরিদের বাজার মনিটরিং ও সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:০০ পিএম
ঝিকরগাছায় এমপি ডা. ফরিদের বাজার মনিটরিং ও সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন

সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঝিকরগাছা বাজারে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঝিকরগাছা বাজারে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ডা. ফরিদ ঔষধের ফার্মেসি, খাবার হোটেল, ফলের দোকান, মুদি দোকান ও তরকারি বাজারসহ বিভিন্ন আড়ত ঘুরে দেখেন। তিনি ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রির আহ্বান জানান এবং ক্রেতাদের স্বার্থে প্রত্যেক দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার কড়া নির্দেশ দেন। বাজার পরিদর্শন শেষে তিনি বাসস্ট্যান্ড, ভ্যান ও ইজিবাইক স্ট্যান্ডে যান এবং চালকদের সাথে কথা বলেন। এ সময় চালকরা হাইওয়ে পুলিশ ও অসাধু ব্যক্তিদের অনিয়ম এবং চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। সংসদ সদস্য ও প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বাজার মনিটরিং শেষে প্রতিনিধিদল ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। সেখানে তারা দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমের সঙ্গে মতবিনিময় করেন। কার্যালয়টির অবকাঠামোগত সমস্যা ও জনবল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের ডা. ফরিদ বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রবণতা থাকে, তাই আমরা আগাম মনিটরিং করছি। আজ কোনো সুনির্দিষ্ট অনিয়ম চোখে পড়েনি। তবে ঝিকরগাছা বাজারে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" সাব-রেজিস্ট্রি অফিস প্রসঙ্গে তিনি আরও বলেন, "নিজস্ব ভবন ও জনবল সংকটের কারণে এখানে সপ্তাহে একদিনের বেশি কাজ করা সম্ভব হয় না। আমরা উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখব। তবে অতিরিক্ত টাকা বা চাঁদা আদায়ের বিষয়ে আমাদের নীতি হবে জিরো টলারেন্স।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, বর্তমানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রমজানের কারণে লেবু ও শসার দাম কিছুটা বেশি। রমজানজুড়ে আমাদের এই নিয়মিত মনিটরিং চলবে।

তিনি আরও জানান, সাব-রেজিস্ট্রি অফিসে দালালের মাধ্যমে সেবা না নিয়ে সরাসরি সিটিজেন চার্টার দেখে সরকারি ফি অনুযায়ী কাজ করার জন্য জনগণকে সচেতন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)