Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান এমপি গোলাম রসুলের

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৫ পিএম
কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান এমপি গোলাম রসুলের

অভয়নগরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. গোলাম রছুল ছবি: ধ্রুব নিউজ

উন্নয়নের ধারা গতিশীল রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. গোলাম রসুল। তিনি  বলেন, কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য মো. গোলাম রসুল আরও বলেন, শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী হওয়ার কারণে অভয়নগর উপজেলা দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। এখানকার ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দেশকে উন্নয়নের শিখরে নিতে সরকার ও বিরোধী দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার ও কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব এবং অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন প্রমুখ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)