Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাজার নিয়ন্ত্রণে মাঠে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০২:০৮ পিএম
বাজার নিয়ন্ত্রণে মাঠে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ঝিকরগাছায় বাজার নিয়ন্ত্রণে মাঠে নামেন স্বয়ং সংসদ সদস্য ছবি: ধ্রুব নিউজ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝিকরগাছা বাজারের বিভিন্ন অলিগলি পরিদর্শন করেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেন।

রমজান শুরুর পর থেকেই ঝিকরগাছা বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার অভিযোগ ওঠে। সাধারণ ক্রেতাদের এই ভোগান্তি লাঘবে আজ ঝিকরগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শনে নামেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বাজারের চাল, ডাল, তেল ও সবজি পট্টি ঘুরে দেখেন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলে পণ্যের দাম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পবিত্র রমজান মাসকে পুঁজি করে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নাগালের মধ্যে পণ্যের দাম রাখতে হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)