ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা প্রদান করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিকরগাছা বি.এম. হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "জনগণের মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে আপসহীন। যে কোনো উন্নয়ন প্রকল্পের পাই-পয়সার হিসাব নিশ্চিত করতে হবে। যদি হিসাবের কোনো গড়মিল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট এলাকায় ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করুন।"
তিনি আরও বলেন, "আমার দলের কেউ বা বাইরের কেউ যদি কারও ওপর অন্যায়-অত্যাচার করে, তবে আমি সবসময় মজলুমের পাশে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুনার রশিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দীন ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, থানা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, লুৎফর রহমান মাদানী, আব্দুর রকীম ও আবু জাফর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদ এবং নাভারন ইউনিয়ন সভাপতি মাস্টার আসাদুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।