Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময় ও ইফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০০ পিএম
সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময় ও ইফতার

যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে এক ইফতার ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

আধুনিক ও জনকাঙ্ক্ষিত যশোর গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে যশোরের উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহরের হোটেল ওরিয়নে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে এক ইফতার ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। সরকার আগামীতেও প্রতিটি পদক্ষেপে সাংবাদিকদের গঠনমূলক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে।

রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এম. ইসহক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহবুদ্দিন বিশ্বাস, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ইসমাইল হোসেন, এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

মতবিনিময় সভায় যশোর সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)