Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় পাবলিক লাইব্রেরি গড়তে লাখ টাকা অনুদান দিলেন এমপি ডা. ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:২৫ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৩ পিএম
ঝিকরগাছায় পাবলিক লাইব্রেরি গড়তে লাখ টাকা অনুদান দিলেন এমপি ডা. ফরিদ

ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় একটি পাবলিক লাইব্রেরি স্থাপনের লক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই চেক হস্তান্তর করেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ ঝিকরগাছায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একটি আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করেন। তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চা বাড়াতে লাইব্রেরির কোনো বিকল্প নেই।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান শহীদ দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম ও জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ডকুমেন্টারি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)