Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পিলু খানের ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠান

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৪৫ পিএম
পিলু খানের ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠান

প্রয়াত পিলু খানের ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে "পিলু খান ফাউন্ডেশন" আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার নওয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে হাতের লেখা প্রতিযোগিতা ও শিশুস্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের অপুষ্টি, রক্তস্বল্পতা, ও পানিশূণ্যতা সম্পর্কে আলোচনা করা হয়। এতে এসএমসি’র সৌজন্যে শিশুদের মধ্যে মনি বিস্কূট, সুপার কিড ও ওরস্যালাইন উপহার দেয়া হয়।

পিলু খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ব্যাজ প্রদান এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শ্রেণিভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

প্রয়াত পিলু খানসহ যশোরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস্ (আইডিইবি) এর অর্থায়নে প্রায় তিন দশক পূর্বে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে তার পিতা মরহুম আব্দুল জলিল খান এর পরিবারের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইডিইবি'র সেক্রেটারি রুহুল আমিন, উলসী সৃজনী সংঘের প্রধান নির্বাহী তার আজিজুল হক মনি,  বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন।

এছাড়া সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) খুলনা বিভাগ ও যশোর জেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)