Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জয়ের মালা পরে মানুষের দুয়ারে এমপি গোলাম রসুল,অভয়নগরে বইছে খুশির জোয়ার

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি,২০২৬, ১১:১৩ পিএম
জয়ের মালা পরে মানুষের দুয়ারে এমপি গোলাম রসুল,অভয়নগরে বইছে খুশির জোয়ার

ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক গোলাম রসুল ছবি: ধ্রুব নিউজ

ভোটের লড়াইয়ে জয়ী হওয়ার পর ঘরে বসে থাকেননি যশোর-৪ আসনের নতুন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি ছুটে গিয়েছেন মেঠো পথ আর গ্রামের সাধারণ মানুষের কাছে। শনিবার দিনভর অভয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার এই ছুটে চলা ছিল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘ভোটের আগে কে কোথায় ছিলেন, কার প্রতীক কী ছিল—সেসব এখন অতীত। আজ থেকে আমি আপনাদের সবার প্রতিনিধি। আমি চাই না আমার কারণে বা আমার কোনো কর্মীর কারণে এলাকায় অশান্তি হোক। বড় ভাইয়ের মতো শাসন আর অভিভাবকের মতো মমতা নিয়ে তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচন নিয়ে কাউকে কোনো প্রকার ভয়ভীতি বা হুমকি দেওয়া যাবে না। এলাকায় বজায় থাকবে শুধু শান্তি আর ভালোবাসা।

শনিবার সকাল থেকেই এমপি গোলাম রসুল শ্রীধরপুর, বাঘুটিয়া ও শুভরাড়া ইউনিয়নের আনাচে-কানাচে চষে বেড়ান। তিনি একে একে শ্রীধরপুর ইউনিয়নের ঘোষপাড়া বটতলা, দিয়াপাড়া নতুন বাজার, শংকরপাশা শাহীনপাড়া ও খেয়াঘাট; বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া, নিমতলা, সিঙ্গাড়ী বাজার ও মরিচা; এবং শুভরাড়া ইউনিয়নের নেবুগাতী, ধলুর চার রাস্তার মোড় ও বাশুয়াড়ী দিঘীর পাড়সহ বিভিন্ন জনসমাগমস্থলে উপস্থিত হন।

প্রতিটি মোড়ে মোড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ফুলের পাপড়ি ছিটিয়ে আর মাল্যদানের মাধ্যমে প্রিয় নেতাকে বরণ করে নেওয়া হয়। খুশির এই মাহেন্দ্রক্ষণকে আরও রাঙাতে প্রতিটি স্থানে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই আনন্দঘন কর্মসূচিতে এমপির সাথে অংশ নিয়েছিলেন এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করীম, শ্রীধরপুর ইউনিয়ন আমীর মাওলানা জালাল উদ্দীন, বাঘুটিয়া ইউনিয়ন আমীর মো. সিরাজুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিদ্দিপাশা ইউনিয়ন আমীর মাওলানা আ. রাজ্জাকসহ স্থানীয় অগণিত নেতাকর্মী ও সাধারণ জনগণ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)