Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান: ৩২ মোটরসাইকেল জব্দ, দুজন গ্রেপ্তার ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৯:৪০ পিএম
যশোরে পুলিশের ব্যাপক তল্লাশি অভিযান: ৩২ মোটরসাইকেল জব্দ, দুজন গ্রেপ্তার ও মাদক উদ্ধার

যশোর শহরের মণিহার এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ছবি: ধ্রুব নিউজ

যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ৫৪টি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৯১২টি যানবাহন তল্লাশি করে ৩২টি মোটরসাইকেল জব্দ, ২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু হয়। অভিযানে যানবাহনের কাগজপত্র ও প্রয়োজনীয় বৈধতা যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়। 

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ: ২১ জনের বিরুদ্ধে মামলা, অভিযানে আটক ৯ যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ: ২১ জনের বিরুদ্ধে মামলা, অভিযানে আটক ৯

 

অভিযান শেষে রাত ৯টার দিকে যশোর শহরের মণিহার এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশের একাধিক দল মাঠে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সম্প্রতি যশোরের আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে নয়জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জনগণের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)