Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ: ২১ জনের বিরুদ্ধে মামলা, অভিযানে আটক ৯

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:৫৩ পিএম
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ: ২১ জনের বিরুদ্ধে মামলা, অভিযানে আটক ৯

আটককৃত আসামিরা ছবি: ধ্রুব নিউজ

যশোরে জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পূর্ব গেটে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এ মামলা করেন এসআই রাইসুল ইসলাম।

ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক নয়জন হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, কাজী বাকেরুল ইসলাম ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম, সানোয়ার হোসেন ও আরও একজন। 

মামলার অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পূর্ব পাশে সহকারী জজ আদালতের গেটের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে। এর আগে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখান থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামী করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলেন, যশোর সদরের সুজলপুর গ্রামের মৃত মকসেদ গাজীর ছেলে মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়ার ঢ্যাব পকেটমারের ছেলে সম্রাট, একই এলাকার তারেকের ছেলে তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টি এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়া এলাকার ভোমরের ছেলে ভোমর বাপ্পি, পুলেরহাট এলাকার আইজুল, খড়কী কলাবাগানপাড়ার বাশারের ছেলে তুহিন, একই এলাকার শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়ার সালামের ছেলে দেলো, খড়কী কলাবাগানপাড়ার কোকিলের ছেলে মোহন আলী, চাঁচড়া রায়পাড়ার দেলোয়ারের ছেলে ব্ল্যাক মামুন, বেজপাড়া শ্রীধর পুকুরপাড়ার অনিল কর্মকারের ছেলে অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলার আসাদুল্লাহর ছেলে আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের হাশেম গাজীর ছেলে ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড়ের মৃত আব্দুস সাত্তারের ছেলে সুমন, শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়ার কাদেরের ছেলে আবির এবং একই ওয়ার্ডের ছোটনের মোড়ের জাফর।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বিকেলে আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)