Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর হাসপাতালে শিগগির কিডনি ডায়ালাইসিস চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০২:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৬:০৮ পিএম
যশোর হাসপাতালে শিগগির কিডনি ডায়ালাইসিস চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

ছবি: ধ্রুব নিউজ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খুব দ্রুত কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি আগামী বছরের জুন মাসের মধ্যে যশোর করোনারি কেয়ার ইউনিটকে (সিসিইউ) পূর্ণাঙ্গ রূপে চালুর কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। যশোর সদর উপজেলার ২০০ জন দুঃস্থ, অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার এককালীন অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না এবং কোনো মেধাবীর পড়ালেখাও বন্ধ হবে না—বর্তমান সরকার সেটাই নিশ্চিত করতে চায়।
স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, “যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিচ্ছি। সাধারণ মানুষ যেন সরকারিভাবে এই সুবিধা পেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপদানের কার্যক্রম চলমান রয়েছে, ইনশাআল্লাহ আগামী বছর জুন মাসে এটি চালু করা হবে। সিসিইউ পূর্ণাঙ্গ রূপে চালুর পরই কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।
সার বিতরণ ব্যবস্থা প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এ ক্ষেত্রে সার ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলেই ডিলারশিপ বাতিল করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি ভাতায় স্বচ্ছতা আনার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন এবং জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এখন থেকে ভাতার জন্য কোনো অর্থ লেনদেন বা কারও কাছে ধর্না দিতে হবে না। ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে যেমন কার্ড বাতিল হবে, তেমনই যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের কাছে জবাবদিহি করব, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবেন।

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)