নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
যশোর কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা (এস আই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। গত ৮ নভেম্বর (রোববার) গোপালগঞ্জের কোটালীপাড়ার গনক বাড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। এই চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
এরা হলো, যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বর্তমানে শার্শার নাভারণের বুরুজ বাগান পাখার মাথা এলাকার মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আবু সাঈদের ছেলে আলম।
কোতোয়ালি থানার এসআই আল মামুন জানিয়েছেন, গত রোববার (৮ নভেম্বর) নাভারণ এলাকা থেকে উল্লেখিত দুজনকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি মতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়। আটক দুইজনই চিহ্নিত চোর চক্রের সদস্য। এদের মধ্যে সাঈদের বিরুদ্ধে কোটালীপাড়া, যশোরের শার্শা ও কোতোয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে।
এসআই সাইফুল ইসলাম বলেছেন, তিনি যশোর শহরের চাচা রায়পাড়া মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত এক নভেম্বর ভোর চারটার দিকে তার বাড়িতে ঢুকে তার ব্যবহারিত মোটরসাইকেল ও মাটির ব্যাংকের মধ্যে রাখা প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়ে যায়। এরপর মোটরসাইকেলটি উদ্ধারের জন্য নানাভাবে তদন্ত শুরু হয়। গত রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে।