Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৫৪ পিএম
শার্শায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

ছবি: ধ্রুব নিউজ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্টে শার্শা উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম। এ সময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক এনামুল হক, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ফারুক হাসান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে হামলায় তাঁদের অনেক নেতাকর্মী নিহত হয়েছিলেন। তিনি দিনটিকে দেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের অন্যায় ও অনিয়মের সমালোচনায় তাঁরা আপস করবেন না। আলোচনা শেষে পল্টনে নিহত ব্যক্তিদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)