Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৯ পিএম
ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, আটক ১

নিহত আশিকুজ্জামান ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে নজরুল ইসলাম (৫০), ফজলুর রহমান (৪৫), নজরুলের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১)সহ কয়েকজন আশিকুজ্জামানের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় মারধরে আশিকুজ্জামান, তাঁর বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০) গুরুতর আহত হন।

পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বুধবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত আছিরউদ্দিন ও আশরাফুজ্জামান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনার পর পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)