Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পল্টন ট্র্যাজেডির বিচার না হলে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন: অধ্যাপক গোলাম রসুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৫:৫০ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৫:৫৩ পিএম
পল্টন ট্র্যাজেডির বিচার না হলে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন: অধ্যাপক গোলাম রসুল

ছবি: ধ্রুব নিউজ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. গোলাম রসুল এমপি। তিনি বলেন, পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। লগি-বৈঠার তাণ্ডবে যারা প্রাণ হারিয়েছেন, তাদের রক্ত ও আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে যে তাণ্ডব চালানো হয়েছিল, তাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ নিরীহ মানুষ হতাহত হন। দীর্ঘ সময় পার হলেও সেই নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার ও দায়ীদের জবাবদিহির মুখোমুখি না করা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার নিরপেক্ষ বিচার ও ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা চিরতরে বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব।

​তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হওয়া প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সব রাজনৈতিক সহিংসতার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়বিচার ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, শহীদদের রক্তের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে অন্যায়ের অবসান ঘটবে এবং কোনো নাগরিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না।

​যশোর জেলা জামায়াতের এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম ও শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, যশোর সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী এবং যশোর শহর জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান। পরিশেষে, পল্টন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)