ধ্রুব নিউজ
ছবি: সংগৃহীত
ইরানের তেল বিক্রির ওপর নতুন করে আবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ ইরানের সামরিক বাহিনীর তেল বিক্রির ওপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং পারমাণবিক আলোচনা শুরু করতে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে।
এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে ইরানকে বাধ্য করতে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ। যদিও রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনই কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেও কোনো লাভ হয়নি।
ইরানের সশস্ত্র বাহিনীর তেল বিক্রয়কারী শাখা সেপেহর এনার্জি জাহানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনে লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল পাঠায় এই প্রতিষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন অর্থ বিভাগ দাবি করেছে, ইরানের সামরিক বাহিনী এই তেল বিক্রি করে বিভিন্ন বেনামী কোম্পানির মাধ্যমে নিজেদের পুনর্গঠনে অর্থায়ন এবং প্রতিবেশীদের হুমকি দেওয়ার জন্য অর্থ আয় করে। সূত্র: গালফ নিউজ
ধ্রুব/এস.আই