আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতার এই নির্দেশের কারণে শান্তি আলোচনার প্রস্তাবে ইউরেনিয়াম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া অন্যতম প্রধান শর্তটি বড় ধরনের ধাক্কা খেল।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি এক নির্দেশ জারি করে জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরি উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম কোনওভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এমন নির্দেশ দেওয়ার মাধ্যমে মূলত শান্তি প্রস্তাবে ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্তের বিষয়ে ইরান নিজেদের অবস্থান কঠোর করল।
মুজতাবা খামেনির এই নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আরও হতাশ করতে পারে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনা জটিল করে তুলতে পারে।