Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়ার তেল শোধানাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্বেগ জ্বালানি সরবরাহে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০১:৫২ পিএম
অস্ট্রেলিয়ার তেল শোধানাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, উদ্বেগ জ্বালানি সরবরাহে

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দুটি বড় তেল শোধনাগারের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চলমান বৈশ্বিক জ্বালানি সংঙ্কটের মাঝে দেশটির এই ক্ষতি জ্বালানি সরবারহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতের মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের খবর পাওয়া যায়। এসময় জরুরি সেবাকর্মীরা উদ্ধারকার্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় ১৩ ঘণ্টা জ্বলতে থাকার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সময় কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০ শতাংশ এবং জাতীয়ভাবে প্রায় ১০ শতাংশ জ্বালানি উৎপাদন করে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এটি এখনো আংশিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ‌‌‌‌'এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন বৈশ্বিক জ্বালানি বাজার আগে থেকেই চাপের মধ্যে রয়েছে'। 

সম্প্রতি অষ্ট্রেলিয়ায় ডিজেলের দাম দ্বিগুন হয়েছে। এর মাঝে ফিলিং স্টেশনগুলো ডিজেলের ঘাটতির খবরে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ জ্বালানি মজুত করছে।অন্যদিকে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলো তাদের কিছু ফ্লাইট এবং পরিষেবা কমিয়ে দিয়েছে।

শোধনাগারটির প্রধান নির্বাহী স্কট ওয়ায়াট বলেন, আগুনে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট অক্ষত রয়েছে। নিরাপত্তার কারণে বর্তমানে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের উৎপাদন আংশিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

শোধনাগারটি প্রতিদিন প্রায় ১,২০,০০০ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে এবং এখানে ১,১০০ জনেরও বেশি লোক কর্মরত আছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)