Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যুদ্ধবিরতির প্রথম দিন

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ২৫৪, জবাবে হিজবুল্লাহর রকেট হামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৯:০৪ এ এম
ইসরাইলি হামলায় লেবাননে নিহত ২৫৪, জবাবে হিজবুল্লাহর রকেট হামলা

বুধবার মাত্র ১০ মিনিটের মধ্যে ইসরাইলি বাহিনী লেবানন জুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার বেশিরভাগই রাজধানী বৈরুতে কেন্দ্রীভূত ছিল।এসব হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১,১৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।  যুদ্ধবিরতির প্রথম দিনেই তারা এ হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করল।  

এদিকে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার দাবি করে।

বিবৃতিতে তারা জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে।

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়, লেবানন থেকে নিক্ষিপ্ত একটি রকেট মাঝ আকাশেই ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। দিনব্যাপী এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

সিরিয়ার নিন্দা

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘ভ্রাতৃপ্রতিম’ লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মন্ত্রণালয়টি জোর দিয়ে বলেছে যে, ইসরায়েলের এই ধারাবাহিক হামলা- আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, বুধবার মাত্র ১০ মিনিটের মধ্যে ইসরাইলি বাহিনী দেশজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার বেশিরভাগই রাজধানী বৈরুতে কেন্দ্রীভূত ছিল।

এসব হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত এবং ১,১৬০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ওমানের তীব্র নিন্দা

লেবাননে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটি এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলা লেবাননের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরাইলের এই নৃশংস হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় ওমান গভীর উদ্বেগ প্রকাশ করছে। এসব কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিনেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারের অধিক। সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই।

ধ্রুব/এস.আই

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)