Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩ এপ্রিল,২০২৬, ০৯:৪৮ এ এম
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ ছবি: সংগৃহীত


মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই বরখাস্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার এই হঠাৎ বিদায়ের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

এদিকে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’, যদিও তার মেয়াদের এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল।

এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)