Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলি যুদ্ধবিমানে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ মার্চ,২০২৬, ০৮:২৯ পিএম
ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলি যুদ্ধবিমানে

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘ইরানের আকাশসীমায় ইসরায়েলের বিমানবাহিনীর একটি অভিযান চলাকালে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।’ তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানটির কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।

এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এই হামলায় ইসরায়েল বেশ কিছু সেনা সদস্যকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরানের ওপর থেকে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা পূর্ণ শক্তি নিয়ে চলবে।

তেল আবিবের কয়েক কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা রয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)