Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ১১:৪৪ এ এম
ইসরায়েলে  বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে  বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দুই ঘণ্টার ব্যবধানে দেশজুড়ে তিনবার বিপৎসংকেত বা সাইরেন বাজানো হয়েছে। জেরুজালেমসহ প্রধান শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষকে বোম শেল্টার থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে। খবর বিবিসির।

ভোররাতের এই ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে একটি নতুন পর্যায়ের ‘সুনির্দিষ্ট হামলা’ শুরু করার কথা জানিয়েছিল। ইরানের সাধারণ মানুষ বিবিসিকে জানিয়েছেন, লাগাতার আক্রমণে রাজধানী তেহরান বর্তমানে ‘শূন্য ও জনমানবহীন’ মনে হচ্ছে। সেখানকার নাগরিকরা এই পরিস্থিতির অবসান চেয়ে বলছেন, তাঁরা কেবল একটি স্বাভাবিক জীবনের প্রত্যাশা করেন।

পেন্টাগন একটি নাটকীয় ভিডিও ফুটেজ প্রকাশ করে নিশ্চিত করেছে যে, ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ডুবে গেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন কুয়েত ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত আরও দুই সেনাকে শনাক্ত করেছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে, মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব ভোটাভুটিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ইরানে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের হাতে পূর্ণ কর্তৃত্ব বজায় থাকল।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)