Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ আলোচনা প্রসঙ্গে খামেনির উপদেষ্টা

আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৪:৫৩ পিএম
আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা বলেছেন, দেশটি ‘যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।’

আজ বুধবার আলি খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সাথে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।’

উল্লেখ, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান আক্রমণ করল।  তারই প্রেক্ষিতে প্রয়াত খামেনির উপদেষ্ঠা এ মন্তব্য করলেন।  

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)