Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩০ সেকেন্ডে ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত: দাবি ইহুদি সংবাদমাধ্যমের

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৫:০৫ পিএম
৩০ সেকেন্ডে ইরানের ৩০ জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত: দাবি ইহুদি সংবাদমাধ্যমের

ইসরায়েলের বিমান বাহিনী তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে প্রথম আঘাতে ৩০ জন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রাণহানি ঘটায় বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভ।

ইহুদি দেশটির এ সংবাদমাধ্যম বলছে, শনিবার প্রথম আঘাতের মাত্র অর্ধ মিনিটে এসব মৃত্যু ঘটে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রয়েছেন।

এন টুয়েলভ ওয়েবসাইটে সাংবাদিকরা লিখেছেন যে, ইসরায়েলি রাজনৈতিক ও নিরাপত্তা কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, “আমরা এখনো কেবল শুরুর প্রক্রিয়ায় আছি এবং আমাদের অন্তত কয়েক দিনের অভিযান বাকি আছে।”

ইসরায়েলি অন্য সংবাদমাধ্যমগুলো যুদ্ধের এতদূর পর্যন্ত বিস্তৃত পরিকল্পনা এবং ইসরায়েল ও মার্কিন সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের সঠিকতার বিষয়টি তুলে ধরেছে।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক ইয়োভ লিমর সতর্ক করেছেন যে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব দেখা দিতে পারে।

তিনি বলেন, “ইসরায়েলের কাছে এই যুদ্ধ কয়েক দিন বা কয়েক সপ্তাহ, সম্ভবত আরও দীর্ঘ সময় চালানোর জন্য সব ধরনের ধৈর্য ও প্রস্তুতি রয়েছে; ট্রাম্পেরও একই ধরনের ধৈর্য ও মাথা ঠাণ্ডা রয়েছে কি না তা স্পষ্ট নয়।”

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)