Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইরানী ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪, আহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ১০:৫৩ পিএম
ইরানী ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪, আহত অন্তত ৯০

আবুধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত ছবি: সংগৃহীত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অন্তত তিনজন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এছাড়া কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে।

শনিবার ইরানে ইসরাইল ও যুক্তিরাষ্ট্রের হামলার পর পাল্টা হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। এ হামলায় এ হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ইরানের ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছে আমিরাত। এর মধ্যে ১৫২টি ধ্বংস করেছে এবং দুটি প্রতিহত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, ৫৪১টি ড্রোন শনাক্ত করা হয়েছে এর মধ্যে ৫০৬টিকে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এসব হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক।

এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ অঞ্চলে বিদ্যমান পরিস্থিতিতে’ একজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। আহতদেরকে আল-আদান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আলজাজিরা

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)