Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খামেনি হত্যার প্রতিবাদে ভারতে বিক্ষোভ, পাকিস্তানে সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ০২:৫২ পিএম
আপডেট : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৩:০৩ পিএম
খামেনি হত্যার প্রতিবাদে ভারতে বিক্ষোভ, পাকিস্তানে সংঘর্ষে নিহত ৯

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। রোববার পাকিস্তানের করাচিতে। ছবি: আলজাজিরা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় নয়জন নিহত হয়েছেন।

ডন জানিয়েছে, রোববার করাচির মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। খামেনিকে হত্যার প্রতিবাদে ওই বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, ছয়টি মরদেহ করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ভারতশাসিত কাশ্মীরে কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভ করেছেন। শ্রীনগরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে বিক্ষোভকারীরা সমবেত হন। সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়। ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক এএফপিকে বলেছেন, ‘আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতাকে হারানোর শোক পালন করছি।’

সৈয়দ তৌফিক আরও বলেন, ‘ট্রাম্পের জন্য আমাদের সবার একটি বার্তা আছে। আমরা সব সময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। আপনি যদি মনে করেন আমাদের প্রিয় নেতাকে শহীদ করে আপনি সফল হয়েছেন, তবে আপনি ভ্রান্তিতে আছেন।’

কাশ্মীরের পাশাপাশি শিয়া মুসলিম আছে- ভারতের এমন এলাকাতেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)