Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মধ্যপ্রাচ্য জুড়ে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ মার্চ,২০২৬, ১১:১৫ এ এম
আপডেট : রবিবার, ১ মার্চ,২০২৬, ০৪:৪২ পিএম
মধ্যপ্রাচ্য জুড়ে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ইসরাইল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। তারা জানায়, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।

কাতারের দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণ শোনা গেছে। কাতার জানিয়েছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পর আরও আটজন আহত হয়েছেন, যার ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহত ১৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া দুবাইতে দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)