Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

খামেনির কার্যালয়ের কাছে যৌথবাহিনী হামলা চালিয়েছে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০৩ পিএম
খামেনির কার্যালয়ের কাছে যৌথবাহিনী হামলা চালিয়েছে

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর কয়েক দিন ধরে ৮৬ বছর বয়সি খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এই আক্রমণ এমন এক সময়ে হলো, যখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইসরাইলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ইরানের পক্ষে থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)