ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
মালয়েশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘আগুনের বলয়ের’ বাইরে অবস্থিত। কিন্তু মাঝে মাঝে আঞ্চলিক ভূমিকম্পের কারণে কম্পন অনুভব করে, বিশেষ করে নিকটবর্তী ইন্দোনেশিয়া ও দক্ষিণ ফিলিপাইন থেকে।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এর মাত্রা ছিল ৭.১।
সংস্থাটি জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৭ মিনিটে দেশটির বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের কোটা বেলুদ থেকে প্রায় ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) উত্তর-পশ্চিমে এটির উৎপত্তি হয়। এর কম্পন ব্রুনেই ও ফিলিপাইনেও অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মালয়েশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘আগুনের বলয়ের’ বাইরে অবস্থিত। কিন্তু মাঝে মাঝে আঞ্চলিক ভূমিকম্পের কারণে কম্পন অনুভব করে, বিশেষ করে নিকটবর্তী ইন্দোনেশিয়া ও দক্ষিণ ফিলিপাইন থেকে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি