Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাস নদীতে পড়ে নেপালে নিহত ১৭, আহত ২৪

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৩৭ এ এম
বাস নদীতে পড়ে নেপালে নিহত ১৭, আহত ২৪

নেপালে বাস নদীতে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। রোববার বাসটি পোখরা শহর থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাদিং জেলার তিশুলি নদীতে পড়ে যায়। টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

নেপালের পুলিশ জানায়, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেন নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উদ্ধারকারীরা নিহতদের পরিচয় নির্ধারণের চেষ্টা করছেন। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

দুর্বল অবকাঠামো, পুরাতন যানবাহন এবং ঝুঁকিপূর্ণ ভূখণ্ডের কারণে পাহাড়ি দেশ নেপালে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)