Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাচনের আগে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ওবামা-বাইডেনেরও

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:৩০ পিএম
নির্বাচনের আগে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ওবামা-বাইডেনেরও

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ওবামা-বাইডেনেরও ছবি: সংগৃহীত

বর্তমান যুগে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে সোশ্যাল মিডিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্ল্যাটফর্মের অপব্যবহার উদ্বেগ বাড়িয়েছে জনমনে। বিশেষ করে নির্বাচনের আগে বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বনেতাদের অ্যাকাউন্ট হ্যাক করে জনমত বদলে দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বারাক ওবামা, জো বাইডেন, ইলন মাস্ক থেকে শুরু করে নরেন্দ্র মোদী কিংবা ইমানুয়েল ম্যাক্রোঁ—বাদ যাননি কেউই। এসব সাইবার হামলার ধরন, উদ্ধার প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে নির্বাচনী গণতন্ত্রের জন্য এক আশঙ্কাজনক চিত্র সামনে আসে।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার মাস আগে একযোগে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় এক্স (তৎকালীন টুইটার)। এ সময় জো বাইডেন, বারাক ওবামা, ইলন মাস্ক, বিল গেটসসহ বহু প্রভাবশালী ব্যক্তির ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট দেয়। প্রায় তিন ঘণ্টা পর এক্স কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ভেরিফাইড সব অ্যাকাউন্টের পোস্ট করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সূত্র : জাগো নিউজ

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)