Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জিইসিএফ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৯:১৯ পিএম
জিইসিএফ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছবি: সংগৃহীত

তেহরান ও মস্কোর মধ্যে জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারের লক্ষ্য নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মস্কোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক উচ্চপর্যাযের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

​তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এবং ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কোয় অনুষ্ঠিতব্য জিইসিএফ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এই একদিনের সফরে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি প্রাধান্য পাবে।

​এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলতি সপ্তাহে মস্কোয় দুই শীর্ষ নেতার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এক ইনস্টাগ্রাম বার্তায় তিনি জানান, গত ১৯ অক্টোবর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের তেহরান সফরে যেসব বিষয়ে সমঝোতা ও আলোচনা হয়েছিল, এই শীর্ষ বৈঠকে সেগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হবে।

​একই সঙ্গে সোমবার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, সফরের প্রধান উদ্দেশ্য জিইসিএফ সম্মেলনে অংশগ্রহণ হলেও, এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্বের অন্যান্য শীর্ষ জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্কের গতি বাড়ানোর একটি বড় সুযোগ তৈরি হবে।

​উল্লেখ্য, জিইসিএফ (GECF) হলো বিশ্বের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর একটি প্রভাবশালী আন্তর্জাতিক জোট। ইরান, রাশিয়া, কাতার ও আলজেরিয়াসহ গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি দেশ এই সংস্থার মূল সদস্য।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)