দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ২। শ্রেণি হিসেবে এটিকে মৃদু ভূমিকম্প বলছে আবহাওয়া অধিদফতর।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটির ৩৬ কিলোমিটার গভীরে।