Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ৮০টি মামলা, ১০ বছর পর বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০১:৪৭ পিএম
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর ৮০টি মামলা, ১০ বছর পর বিচ্ছেদ

ভারতের সুপ্রিম কোর্ট ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি ১০ বছরের এক দীর্ঘ ও তিক্ত বৈবাহিক বিবাদ শেষ করতে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সরাসরি বিবাহবিচ্ছেদের আদেশ দিয়েছেন। আদালত এই বিবাদকে ‘মহাভারতের’ লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সব ঝামেলার স্থায়ী অবসানে সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আদালতের নির্দেশে স্বামীকে এক বছরের মধ্যে ৫ কোটি টাকা এককালীন খোরপোশ হিসেবে স্ত্রীকে দিতে হবে। বর্তমানে স্ত্রী তার দুই কন্যাসন্তানের দেখাশোনা করছেন। বড় সন্তান দশম শ্রেণিতে ওঠার পর স্ত্রী তার ক্যারিয়ার ছেড়ে সন্তানের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা করায় আদালত এই বড় অঙ্কের আর্থিক সহায়তার নির্দেশ দেন। অন্যদিকে ৫ কোটি টাকা পাওয়ার দুই সপ্তাহের মধ্যে স্ত্রীকে তার সাবেক শ্বশুরের ফ্ল্যাটটি খালি করে দিতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৬ সাল থেকে তারা আলাদা থাকছেন। স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী একজন আইনজীবী হয়েও নিজের আইনি জ্ঞান ব্যবহার করে স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ৮০টির বেশি মামলা করেছেন।

আদালত পর্যবেক্ষণে বলেন, স্বামী অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ এবং তিনি নিজের সম্পদ লুকিয়ে আর্থিক দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছেন। অন্যদিকে স্বামী দাবি করেছিলেন, স্ত্রীর করা মামলার কারণে তাকে জেলেও যেতে হয়েছে, যা তার সম্মানহানি করেছে।

চূড়ান্ত রায়ে আদালত বলেন, এই বৈবাহিক সম্পর্ক কার্যত মৃত। তাই শান্তি ফেরাতে দুই পক্ষের মধ্যে থাকা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানদের জিম্মা পেলেও স্বামী-সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। একই সঙ্গে স্বামী ভবিষ্যতে স্ত্রী বা তার পরিবারের বিরুদ্ধে আর কোনো মামলা করতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)