ধ্রুব ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার ছবি:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বিশ্ববিদ্যালয়ে পূর্বের উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুনদের নিয়োগ প্রদান করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপকদের প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে বুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এম এম শরীফুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এ কে এম মতিনুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অধ্যাপক মোহাম্মদ ইকবাল, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম নতুন উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
তালিকায় আরও রয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গোলাম রব্বানী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সবারর নিয়োগের মেয়াদ হবে চার বছর এবং তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একজনের নাম ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।