Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ

ছবি: এ আই প্রণীত/ সংগৃহীত

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি পুনর্বহালের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত জানিয়েছেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং এ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই।

​রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন।

​আদালতের আদেশের পর রিটকারী পক্ষের আইনজীবী জাহিদুর রহমান তালুকদার সাংবাদিকদের জানান, আদালত মন্তব্য করেছেন—স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি এবং পরীক্ষা উভয় পদ্ধতিরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে তুলনামূলকভাবে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাটাই বেশি ভালো, কারণ এতে কেবল মেধাবী শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পায়। এ বিষয়টি বিবেচনা করেই রিট আবেদনটি খারিজ করা হয়েছে।

​অন্যদিকে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের অংশ। নীতিগত বিষয়ে আদালত সাধারণত হস্তক্ষেপ করেন না। এই আইনি ভিত্তিড় ওপর দাঁড়িয়েই আবেদনটি যথাযথভাবে উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন আদালত।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণজনিত পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রচলন করা হয়েছিল। এরপর বিগত বছরগুলোতেও এই ধারা অব্যাহত ছিল। তবে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশের মাধ্যমে লটারি পদ্ধতি বাতিল করে। এরপর গত ১৩ অক্টোবর নতুন ভর্তি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

​নতুন এই নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারির পদ্ধতি বহাল রাখা হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

​শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিটে দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি পদ্ধতি বহাল রাখা এবং লিখিত পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের আর্জি জানানো হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে সরকারি মাধ্যমিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির পথ উন্মুক্ত রইল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)