যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জেলাওয়ারী ফলাফলে বোর্ডের অধিন ১০টি জেলার মধ্যে ৫২.৯৪ শতাংশ পাসের হার অর্জন করে শীর্ষ স্থান দখল করেছে যশোর জেলা। অপরদিকে ৩৬.৭৮ শতাংশ পাসের হার নিয়ে জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে নড়াইল জেলা।
১০টি জেলার বিস্তারিত ও নির্ভুল ফলাফলের তালিকা (পাসের হারের ক্রমানুসারে):
১. যশোর (১ম): পাসের হার ৫২.৯৪%। ১৯,৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ১০,৩৫৪ জন (ছাত্র ৪,৫৯৬, ছাত্রী ৫,৭৫৮)। ২. খুলনা (২য়): পাসের হার ৪৬.৬৫%। ২২,৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ১০,৫১১ জন (ছাত্র ৪,৮২০, ছাত্রী ৫,৬৯১)। ৩. চুয়াডাঙ্গা (৩য়): পাসের হার ৪৬.১৩%। ৬,৮৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ৩,১৫২ জন (ছাত্র ১,৩৩৪, ছাত্রী ১,৮১৮)। ৪. কুষ্টিয়া (৪র্থ): পাসের হার ৪৫.৩৮%। ১৫,০৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ৬,৮৩০ জন (ছাত্র ২,৭০১, ছাত্রী ৪,১২৯)। ৫. সাতক্ষীরা (৫ম): পাসের হার ৪৩.৪৫%। ১১,৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ৫,০৩৬ জন (ছাত্র ২,১৫৭, ছাত্রী ২,৮৭৯)। ৬. ঝিনাইদহ (৬ষ্ঠ): পাসের হার ৪১.৯৮%। ১৪,৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ৬,০৩৩ জন (ছাত্র ২,৬৮৮, ছাত্রী ৩,৩৪৫)। ৭. মেহেরপুর (৭ম): পাসের হার ৪০.৭৬%। ৩,৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ১,৪৬০ জন (ছাত্র ৫১৩, ছাত্রী ৯৪৭)। ৮. বাগেরহাট (৮ম): পাসের হার ৩৮.৮৬%। ৭,৮৯২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ৩,০৬৭ জন (ছাত্র ১,১১৯, ছাত্রী ১,৯৪৮)। ৯. মাগুরা (৯ম): পাসের হার ৩৭.৩৬%। ৬,৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ২,৪৪৯ জন (ছাত্র ৯৫১, ছাত্রী ১,৪৯৮)। ১০. নড়াইল (১০ম): পাসের হার ৩৬.৭৮%। ৪,৮২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাস করেছেন ১,৭৭৬ জন (ছাত্র ৬২৩, ছাত্রী ১,১৫৩)।
বোর্ডের অধীনে মোট ১০টি জেলার ২৪০টি কেন্দ্রে ৫৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১২,৭৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে সামগ্রিকভাবে পাস করেছেন ৫০,০৬৮ জন এবং সার্বিক পাসের হার ৪৪.৯২ শতাংশ।