বিশেষ প্রতিবেদক
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস এবং জিপিএ-৫—দুই সূচকতেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। বোর্ডের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছাত্রীদের সাফল্য নজরকাড়া।
বোর্ডের প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, মোট নিবন্ধিত ১,১৭,৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১,১২,৭৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিলেন ৫৭,৯৮০ জন এবং ছাত্র ছিলেন ৫৪,৮১১ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উত্তীর্ণ মোট ৫০,০৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ২৯,১৬৬ জন এবং ছাত্রের সংখ্যা ২০,৫০২ জন। ছাত্রীদের মধ্যে পাসের হার ৫০.৩০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৩৯.২৩ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্ররা ছাত্রীদের চেয়ে ১১.০৭ শতাংশ পিছিয়ে রয়েছে।
এদিকে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। বোর্ডে মোট ৩,২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ১,৮৭০ জনই ছাত্রী (৩.২৩%)। অপরদিকে জিপিএ-৫ অর্জনকারী ছাত্রের সংখ্যা ১,৩৫৮ জন (২.৪৮%)।
বিভাগওয়ারী ফলাফলেও দেখা গেছে, বিজ্ঞান বিভাগে মোট ৭,৪১৬ জন ছাত্রের মধ্যে পাস করেছেন এবং ১১,৩১২ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন (ছাত্রীদের পাসের হার ৭১.৮২% ও ছাত্রদের ৬৮.২৬%)। জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞানের ৮৪১ জন ছাত্রী ও ৫১৭ জন ছাত্র। অন্যদিকে মানবিক বিভাগে ছাত্রীদের পাসের হার ৩০.৬৫% ও ছাত্রদের পাসের হার ৩৯.৪২% ।