Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে মেঘনা লাইফের বিজনেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৭:৫৮ পিএম
বেনাপোলে মেঘনা লাইফের বিজনেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর স্মার্ট ডিভিশন বেনাপোল সেলস অফিসের উদ্যোগে বিজনেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেনাপোলের আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সেলস অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তারেক, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফের লোকো বীমা ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. নুর হোসেন এবং স্মার্ট ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভবতোষ কুমার বিশ্বাস।

স্মার্ট ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণে বেনাপোল সেলস অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এতে ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) মিলিয়ে মোট ৫৫ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক প্রথম বর্ষের প্রিমিয়াম বাবদ ৫ লাখ টাকার ব্যবসায়িক অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশেষ উপহার প্রদান করেন। পাশাপাশি তিনি ১৮ জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটকে (এফএ) তাদের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন।

সভায় বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গ্রাহকসেবা উন্নত করা এবং বীমা খাতের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)