Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বোমা ফাটিয়ে বিকাশ এজেন্টের ১ লাখ ৫৩ হাজার টাকা লুট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৮:১৮ পিএম
বোমা ফাটিয়ে বিকাশ এজেন্টের ১ লাখ ৫৩ হাজার টাকা লুট

যশোর সদর উপজেলার রূপদিয়া মুনসেফপুর মোড়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ এজেন্টের ১ লাখ ৫৩ হাজার টাকা লুটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। রূপদিয়া বাজারের খান টেলিকমের মালিক ও মুনসেফপুর গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে আক্তার খান বাদী হয়ে দস্যুতা আইনে মামলাটি করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, রূপদিয়া বাজারে আক্তার খানের ‘খান টেলিকম’ নামে একটি দোকান রয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে দোকানের হিসাব-নিকাশ শেষে ১ লাখ ৫৩ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মুনসেফপুর গ্রামের হারুনের দোকানের সামনে চা পান করতে দাঁড়ান। রাত পৌনে ১২টার দিকে তিনজন দুষ্কৃতকারী ওই দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একজন তাঁর ঘাড় চেপে ধরে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়।

এ সময় আক্তার খান চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তখন দুষ্কৃতকারীরা আরও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বোমা ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুষ্কৃতকারীদের সবার মুখে মাস্ক ছিল এবং তাঁদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

ঘটনার পরপরই বিষয়টি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে জানানো হয়। পরে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর আক্তার খান কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)