নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাইজুল ইসলাম রাজন নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পূর্ব বারান্দী বাঁশতলা এলাকার তরিকুল ইসলামের ছেলে। আজ বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার জানান, ২০২৫ সালের ১৩ নভেম্বর ভোরে যশোর শহরের উপশহর পার্ক রোডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির মালিক কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ওই মামলার সন্দেহভাজন আসামি তাইজুল ইসলাম রাজনকে বুধবার ভোরে আটক করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।