Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্মতলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ১

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৭:০৫ পিএম
ধর্মতলায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ১

আহত দুই শিশু ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজী পাড়া এলাকায় খেলার সময় কুড়িয়ে পাওয়া একটি বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে গাজীপাড়ার একটি পুকুরপাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো— ধর্মতলা খোলাডাঙ্গা গাজী পাড়া এলাকার বাসিন্দা রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং একই এলাকার ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুই শিশু পুকুরপাড়ের পাশে খেলাধুলা করার সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা সদৃশ বস্তু কুড়িয়ে পায়। অবুঝ শিশুরা বস্তুটিকে খেলার জিনিস মনে করে নাড়াচাড়া ও আঘাত করার একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় দুই শিশুই রক্তাক্ত ও গুরুতর জখম হয়। শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই শিশুকে বর্তমানে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশু রেজওয়ানের (৭) শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জনবসতিপূর্ণ এলাকার পুকুরপাড়ে কীভাবে ওই বিস্ফোরক বা বোমা এলো এবং কারা এটি সেখানে ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)