Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বামী তানভীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:৫৬ পিএম
যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বামী তানভীর গ্রেপ্তার

ছবি: প্রতীকী

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সহল হোসেন তানভীর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তানভীর যশোর সদরের হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে গত ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এর কিছুদিন পর তানভীর পুনরায় তার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এসময় তানভীর গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করে রাখেন।

পরবর্তীতে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তানভীর বারবার দেখা করার জন্য চাপ দিতে থাকেন। ভুক্তভোগী নারী দেখা করতে অস্বীকৃতি জানালে গত ১৮ ফেব্রুয়ারি তানভীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ছবি ও ভিডিও প্রকাশ করে দেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা আইনের আশ্রয় নেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে তানভীরকে গ্রেপ্তার করে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)