Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে মণিরামপুরে ব্র্যাকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:০৭ পিএম
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে মণিরামপুরে ব্র্যাকের কর্মশালা

মণিরামপুরের মুনলাইট কমিউনিটি সেন্টারে ‘ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

কৃষিতে আধুনিক উৎপাদন কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে মণিরামপুরে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের মুনলাইট কমিউনিটি সেন্টারে ‘ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো’র উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

বায়োপেস্টিসাইড ও মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। তিনি তার বক্তব্যে কৃষিতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিয়ে বলেন, মাটির উর্বরতা রক্ষা এবং ফসলের গুণগত মান নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ও বায়োফার্টিলাইজার (জৈব সার) ব্যবহারের কোনো বিকল্প নেই। এর ব্যবহারে একদিকে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকে, অন্যদিকে মানবস্বাস্থ্যের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

ব্র্যাক সীডের স্থানীয় ডিলার খালেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোডাক্ট ম্যানেজার (ভুট্টা) কৃষিবিদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা আরএসএম কামরুল হাসান। বক্তারা কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক লাভবান হওয়ার আহ্বান জানান।

মডেল কৃষকদের মাঝে বীজ বিতরণ পুরো কর্মশালাটি পরিচালনা করেন যশোর-১ অঞ্চলের টিএসও প্রান্ত বিশ্বাস। দিনব্যাপী এই প্রশিক্ষণে মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন ‘মডেল কৃষক’ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ব্র্যাকের পক্ষ থেকে এসব কৃষকদের মাঝে উচ্চফলনশীল ‘ব্র্যাক হাইব্রিড ১০’ ধানের বীজ প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদে আরও দক্ষ হয়ে উঠবেন এবং হাইব্রিড ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে সক্ষম হবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)