❒ ছবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১০:১৫ এ এম
নেপালের রসুয়া জেলায় আকস্মিক বন্যা ও হড়পা বান। বুধবার এই দুর্যোগ হয়।
ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়
উপদ্রুত এলাকায় দুর্যোগ মোকাবেলা কর্মীদের পৌছানো কষ্টের ।
নেপালের নুয়াকোট জেলায় আকস্মিক বন্যার পর তৃশূলী নদীর ফুলে-ফেঁপে ওঠা এবং আবর্জনায় ভরা তীরের ছবি ও ভিডিও তুলছেন সাধারণ মানুষ।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে দক্ষিণ এশিয়াজুড়ে প্রায়শই প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
নেপালের নুয়াকোট জেলায় আকস্মিক বন্যায় তৃশূলী নদী প্লাবিত হওয়ার পর বন্যার পানি ও ধ্বংসাবশেষে ঘেরা নিজের বাড়ির ব্যালকনিতে বসে আছেন এক বাসিন্দা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে চরম আবহাওয়াজনিত ঘটনার তীব্রতা ও ধারাবাহিকতা বৃদ্ধি পাচ্ছে।
নেপালের ধাদিং জেলার গালছিতে আকস্মিক বন্যার পর নদীর মধ্য দিয়ে কর্দমাক্ত পানির তোড় তীব্র বেগে প্রবাহিত হচ্ছে।
নেপালের নুয়াকোট জেলায় আকস্মিক বন্যার পর তৃশূলী নদীর ফুলে-ফেঁপে ওঠা ও আবর্জনায় ভরা তীরের কাছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি।