Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উড়োজাহাজে শিশুর জন্ম, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৮:০৬ এ এম
উড়োজাহাজে শিশুর জন্ম, জুতার ফিতায় বাঁধা হলো নাড়ি

অভাবনীয় ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক উড়োজাহাজ। ডেল্টা এয়ারলাইনসের ওই উড়োজাহাজ অবতরণের ঠিক আগে এক যাত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

ফ্লাইটে থাকা দুই প্যারামেডিক— টিনা ফ্রিটজ ও কারিন পাওয়েল— তাৎক্ষণিকভাবে সহায়তায় এগিয়ে আসেন। তারা অন্য যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন এবং জুতার ফিতা ব্যবহার করে নাড়ি বাঁধেন।

প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় পরিস্থিতি সামাল দিতে তাদের তাৎক্ষণিকভাবে নানা উদ্ভাবনী পদ্ধতি নিতে হয়। 

গত শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের অ্যাটল্যান্টা থেকে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগামী একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ৫.৫ পাউন্ড ওজনের একটি সুস্থ কন্যাশিশুর জন্ম হয়।

শিশুটির নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার।

নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই তার জন্ম হয়। শিশুটির মা অ্যাশলি ব্লেয়ার, যিনি টেনেসি– এর বাসিন্দা, মূলত নিজের মায়ের কাছে সন্তান প্রসবের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের অঙ্গরাজ্য ওরেগন যাচ্ছিলেন। কিন্তু পোর্টল্যান্ড পৌঁছানোর প্রায় আধাঘণ্টা আগে তার প্রসব বেদনা শুরু হয়।

ফ্লাইটে মোট ১৫৩ জন যাত্রী ছিলেন এবং শিশুটির জন্মের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫৪-এ।

প্রসবের সময় পরিস্থিতি তৈরি করতে আশপাশের যাত্রীদের সরিয়ে জায়গা খালি করা হয়।

প্রসবের শেষ মুহূর্তে বিমানটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, তখনও চিকিৎসা সহায়তা চলছিল। অবশেষে নিরাপদে শিশুটির জন্ম হয় এবং কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজটি অবতরণ করে।

অবতরণের পর পোর্টল্যান্ড এয়ারপোর্ট ফায়ার অ্যান্ড রেসকউ–এর একটি দল মা ও শিশুকে সুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পর্যবেক্ষণের জন্য। 

ডেল্টা এয়ার লাইন্স এক বিবৃতিতে জানায়, যাত্রী ও ক্রুদের দ্রুত পদক্ষেপের ফলে মা ও শিশু দুজনই নিরাপদ রয়েছে।

তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে।

ঘটনার পর প্যারামেডিক টিনা ফ্রিটজ বলেন, ‘মনে হচ্ছে আমরা এখন আজীবনের বন্ধু হয়ে গেছি।’

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)