Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পরপারে পাড়ি জমালেন লিওনেল মেসির বাবা জর্জ মেসি

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৬:০০ পিএম
পরপারে পাড়ি জমালেন লিওনেল মেসির বাবা জর্জ মেসি

লিওনেল মেসির সাথে তার বাবা জর্জ মেসি ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সাফল্যগাঁথার অন্যতম প্রধান কারিগর, তাঁর বাবা জর্জ মেসি আর নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফো বে-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০ টা নাগাদ আর্জেন্টিনার রাজধানী রোজারিওর একটি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​খেলার মাঠে খুদে মেসির প্রথম দিনটি থেকে শুরু করে বিশ্ব ফুটবলের চূড়ায় পৌঁছানোর প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে ছিলেন জর্জ মেসি। কেবল একজন অভিভাবক হিসেবেই নয়, ছেলের পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে নির্ভরযোগ্য পথপ্রদর্শকও ছিলেন তিনি। মাঠের বাইরে মেসিকে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা, বিভিন্ন ক্লাব ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জটিল আর্থিক আলোচনা সামলানো কিংবা সামগ্রিক ব্যবসার শক্ত ভিত তৈরি—সবকিছুতেই মূল পরিচালকের ভূমিকা পালন করেছেন তাঁর বাবা।

​সাম্প্রতিক সময়ে শারীরিক জটিলতায় ভুগছিলেন জর্জ মেসি। বিগত ফুটবল বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পরিবারের এই কঠিন পরিস্থিতির ইঙ্গিত মেসির কণ্ঠেও পাওয়া গিয়েছিল। পিতার বিয়োগে মেসি পরিবার তো বটেই, পুরো বিশ্ব ফুটবল অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: ইনফো বে

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)