Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০১:৫৯ পিএম
‘স্কুলে না গেলেও চলবে, বিশ্বকাপটা দেখো’

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়, আর ইংল্যান্ডে তখন রাত ১টা। ফলে ম্যাচটি দেখার পরদিনই স্কুলে যেতে হবে হাজারো খুদে সমর্থককে।

এই বাস্তবতা মাথায় রেখেই ইংল্যান্ডজুড়ে অভিভাবকদের উদ্দেশে এক মজার পরামর্শ দিয়েছেন থ্রি লায়ন্সদের কোচ টমাস টুখেল। তার মতে, প্রয়োজনে স্কুলে ছুটির আবেদনপত্র লিখে দিন, তবু সন্তানদের বিশ্বকাপের এই ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়া উচিত।

কঙ্গো ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই টুখেল বলেন, ‘স্কুলের জন্য একটা ছুটির আবেদন লিখে দিন, তবু বাচ্চাদের ফুটবলটা দেখতে দিন। ওদের তো সারা জীবনই স্কুলে যেতে হবে, কিন্তু বিশ্বকাপ আসে মাত্র চার বছর পরপর। ওদের এই মুহূর্তটা উপভোগ করতে দিন। সামনে আমাদের খুব বড় একটা ম্যাচ। সেখানে সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।’

শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডকে খেলতে হবে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভেন্যুর বাতাস দীর্ঘদিন ধরেই প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। টুখেলও স্বীকার করেছেন, মাত্র চার দিনে এমন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়।

তিনি বলেন, ‘আজতেকায় মেক্সিকোর বিপক্ষে খেলাটা আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে শারীরিকভাবে এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রস্তুত, পরিস্থিতি যেমনই হোক, লড়াইয়ের জন্য মাঠে নামব।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)