Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্বাচনের আগেই বিসিবি পরিচালক ৮ জন

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ১১:১৩ পিএম
নির্বাচনের আগেই বিসিবি পরিচালক ৮ জন

ছবি: সংগৃহীত

সোমবার (২৫ মে) ছিল বিসিবি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই দেখা যায় এই তথ্য। ফলে ক্যাটাগরি-১ থেকে এখন মাত্র দুটি বিভাগে ভোটের লড়াই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম বিভাগ থেকে নিজেকে সরিয়ে নেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। তার এই সরে দাঁড়ানোর ফলে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যান সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) এবং মঈন উদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)।

মিনহাজুল আবেদীন নান্নু ছাড়াও ক্যাটাগরি-১ থেকে বিনা ভোটে পরিচালক হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে দুইজন– সাইদ বিন জামান (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)। সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা) ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)।

ক্যাটাগরি-৩ এ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা বাধায় পরিচালক হয়ে যান তিনি। চট্টগ্রামের এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক এর আগে ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও তিনি পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবসমূহ) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়ে আসেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরাসরি মনোনয়নে পরিচালক হন আরও ২ জন। সব মিলিয়ে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়।

১ নম্বর ক্যাটাগরিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একটি করে পরিচালক পদ রয়েছে। পাঁচটি বিভাগে সাত জন বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়ায় এই ক্যাটাগরিতে এখন বাকি মাত্র তিনটি পদের জন্য দুটি বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে লড়াইয়ে আছেন তিনজন প্রার্থী। তারা হলেন— মো. শফিকুল আলম (খুলনা), শান্তনু ইসলাম (যশোর) ও মো. আব্দুছ সালাম (চুয়াডাঙ্গা)। অন্যদিকে, বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য লড়াই করছেন দুই জন— মো. মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও মো. মুনতাসির আলম চৌধুরী (ভোলা)।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)