ক্রীড়া ডেস্ক
শামস-উল-হুদা স্টেডিয়াম ছবি: সংগৃহীত
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম বি এম মাধ্যমিক বিদ্যালয় ঝিকরগাছার মধ্যকার শুক্রবারের খেলা টি মাঠে গড়ায় নি। বৃষ্টির পানিতে মাঠ ভেজা থাকায় খেলাটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে শেষ হয়েছে। খেলাটি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার দিনের ভারী বৃষ্টির কারণে মাঠে পানি জমে থাকে। শুক্রবার সকাল থেকে দুই আম্পায়ার ফারুক হোসেন ও রাশেদ পারভেজ দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। সর্বশেষ বেলা সাড়ে তিন টায় মাঠ পরিদর্শন শেষে তারা খেলা টি পরিত্যক্ত ঘোষণা করেন।